বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে অগ্নিকান্ডে গবাদি পশু সহ ৩টি পরিবারের সর্বস্ব ভূস্মিভুত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি পরিবারের গবাদি পশু সহ সর্বস্ব পুড়ে ভূস্মিভুত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল)দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মেনকাপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়,ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা লবাব উদ্দীনের গোয়ালঘর থেকে আগুনের সুত্রপাত হয়। বীর মুক্তিযোদ্ধা লবাব উদ্দীন ধোঁয়া ব্যবহার করে গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য খড়ের ভুতি তৈরী করে আগুন দিয়ে গোয়াল ঘরে রেখেছিল। ভুতির আগুন থেকে গোয়াল ঘরে আগুনের সুত্রপাত ঘটে। আগুনের শব্দ পেয়ে ঘুমিয়ে থাকা পরিবারের লোকজন টের পায়।পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে টের পেয়ে ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা মহুর্তেই অন্যান্য ঘরে ছড়িয়ে পড়লে কাঠ মিস্ত্রি নজির ও আজাহারুলের সমস্ত ঘর ভূষ্মিভুত হয়। এ অগ্নিকান্ডে ৩টি পরিবারের ২টি গরু, ২টি ছাগল, ঘরে রক্ষিত ধান-চাউল,কাপড় চোপর, আসবাবপত্র,মূল্যবান কাগজপত্র সহ নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়েছে। আটোয়ারী ফায়ার সার্ভিস এসে পৌছানোর আগেই সবকিছু পুড়ে যায়।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।