বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে ইমারত নির্মান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

নওগাঁর সাপাহারে প্রভাবশালী কর্তৃক জনগনের চলাচলের রাস্তা জবর দখল করে ইমারত নির্মান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ওই রাস্তার উপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জনগনের পক্ষে লিখিত বক্তব্যে মাইনুল মাস্টার উল্লেখ করেন যে, সাপাহার উপজেলা সদরের তালপুকুর গ্রামের বাসিন্দাদের চলাচলের একটি মাত্র রাস্তা প্রভাবশালী শাহজাহান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন জবর দখল করে সেখানে বহুতল ভবন নির্মানের উদ্যোগ নিলে গ্রাামবাসী প্রথমে তাঁকে বাধা দেয়। গ্রামবাসীদের বাধা উপেক্ষা করে ওই ব্যক্তি তার নির্মান কাজ শুরু করলে গ্রামবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদ, নির্বাহী অফিস, এমনকি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এর পর ইউনিয়ন পরিষদ থেকে নির্মান কাজ বন্ধের নোটিশ দেন। একপর্যায়ে স্থানীয়ভাবে মীমাংসার পর রাস্তা ছেড়ে বাসার কাজ শুরু করেন।গত ২০এপ্রিল তিনি পুনরায় ওই রাস্তা জবর দখল করে নির্মান কাজ করতে থাকলে গ্রামবাসীরা আবারো বাধা দিয়ে তার নির্মান কাজ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী চতুর আব্দুল্লাহ আলমামুন কৌশলে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রামবাসীকে চাঁদাবাজ বলে আখ্যা দেন। যা সম্প‚র্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে গ্রামবাসীরা সংবাদ সম্মেলনে তা উল্লেখ করেন। তালপুকুর গ্রামবাসীর চলাচলের এক মাত্র রাস্তাটি প্রভাবশালীর প্রভাব ও দখল মুক্ত করতে ভুক্তভোগী ওই গ্রামের জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।