বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলা উলুহাটি গ্রামের আঃ সালামের পুত্র হাবি মিয়ার স্ত্রী সূচি আক্তার গালয় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায় , একই গ্রামের আঃ সালামের পুত্র হাবিব বছর খানেক আগে তার পছন্দের পাত্রীকে পরিবারের সম্মতিতে একই ইউনিয়নে শ্রীনাথপুর খলাপাড়া গ্রামের মিলন ভূঁইয়ার মেয়ে সূচির সাথে বিয়ে হয় । পর দাম্পত্য জীবন সুখেই খাটছিল । হাবিব তার স্ত্রীকে নিয়ে কিশোরগঞ্জে ভাড়া বাসায় থাকত।সূচি সেখানেই একটি কলেজে লেখা পড়া করত।শনিবার ( ২৩ ) এপ্রিল সুচির স্বামী হাবিব অন্যান্য দিনের মত ব্যবসায়িক কাজে বের হন । বাসায় ফিরে এসে স্ত্রীকে ডাকাডাকি করতে থাকেন কিন্তু কোন সাড়া শব্দ পায়না এবং ভিতর থেকে দরজা লাগানো দেখতে পায়।তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখতে পায় সূচি সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না ফেছিয়ে ঝুলে আছে।পরে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গেপ্রেরন করে।অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাফিউল হাফিজ রোকন এ বিষয়টি নিশ্চিত করেন । 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।