‘আশ্রয় প্রকল্পের অধিকার,শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহপ্রদান সংক্রান্ত এক প্রেস ব্রিফিং উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে উপহার স্বরুপ আটঘরিয়ায় ২৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ পাচ্ছেন ঘর। ২৪ এপ্রিল রবিবার এগারোটায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা এতথ্য জানান। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২লাখ ৬০ হাজার টাকা। বিদ্যুৎ, রাস্তা, স্যানিটারি, পানি সহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘর গুলোতে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ¯^প্ন দেখেছিলেন বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। জাতির পিতার এ ¯^প্ন পুরনের লক্ষ্যে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষনা করেছেন বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ ৩য় পর্যায়ে সারা বাংলাদেশে ৩২৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় আটঘরিয়া উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ে মোট ২৮টি পরিবারের নিকট ঘর হস্তান্তর করা হবে।
এই প্রকল্পের আওতায় উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ১০৫টি গৃহ নির্মান সম্পন্ন করা হয়েছে। ৩য় পর্যায়ে মোট ২৮টি গৃহের শুভ উদ্বোধন করা হবে। ভূমিহীন এসকল নাগরিকের নিকট তাদের জমির দলিল ও নামজারি সহ গৃহ বুজিয়ে দেয়া হবে। খাসজমি প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে আরও গৃহ নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এ অনন্য উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্টির মুখে হাসি ফুটে উঠছে।
এসময় প্রেস ব্রিফিং-এ উপস্থিত আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, দূণীীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, রিপোর্টার ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাংবাদিক ফজলুর রহমান খান প্রমূখ।
#CBALO/আপন ইসলাম