বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

যমুনায় অবৈধ বালু উত্তোলন, বঙ্গবন্ধু সেতু পূর্ব গাইড বাঁধে ধস ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীনের আশঙ্কা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বৃদ্ধি ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব অদূরে দক্ষিণে গাইড বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ২০০ মিটার গাইড বাঁধের ব্লক নদী গর্ভে দেবে যাচ্ছে। ফলে গাইড বাঁধের আশপাশে থাকা ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে, কোন ধরণের নিয়মনীতির তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসন ও টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে যমুনা নদীর তীরবর্তী কালিহাতীর বেলটিয়া অংশে গাইড বাঁধের পাশে বাল্কহেড ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু আনলোডের কারণে বাঁধ ধসে যাচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ের দ¶িণে কালিহাতী উপজেলার বেলটিয়া, আলীপুর উত্তরপাড়া গাইড বাঁধের কয়েকটি স্থানে ব্লকগুলো ধসে যাচ্ছে নদী গর্ভে। ধস রোধে জিও ব্যাগ ফেলছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, গাইড বাঁধের কাছে স্থানীয় প্রভাবশালী কিছু নেতা অবৈধ বালু ব্যবসায়ী ড্রেজার বসিয়ে বালু আনলোড করার কারণে ব্লকের নিচ থেকে মাটি সরে যাওয়ায় হয়তো বা ব্লকগুলো নদী গর্ভে বিলীন হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ব্লক ধসের বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে ব্লকের নিচের অংশ থেকে বালু সরে যাওয়ায় ধস দেখা দিয়েছে। ধস রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।