বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

বাংলাদশ আওয়ামী লীগ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) পবিত্র মাহে রমজানের ২১ তম রোজার ইফতার মাহফিল আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আনোয়ার সাদাত সম্রাট। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিপিন চন্দ্র রায়, হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ। ইফতারের পুর্ব মহুর্তে নির্মম হত্যার শিকার বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।