বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নওগাঁয় সাংবাদিক নিযার্তন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
‘‘জেগে ওঠো বাংলার বিবেক’’ এ শ্লোগানে নওগাঁর সাপাহার, পত্নীতলা ও মহাদেবপুর সহ সারাদেশের সাংবাদিক  নিযার্তন ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ অভিলম্বে সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শহরে মুক্তি মোড় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর রকি, বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল,যুগ্ম-সম্পাদক এ.কে সাজু, উত্তরাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমূখ। উক্ত মানববন্ধনে প্রায় জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সাপাহারের সাংবাদিকের নামে দিবর ইউপি চেয়ারম্যান কর্তৃক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার, মহাদেবপুরে সাংবাদিকদের মিথ্যা মামলায় অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সাংবাদিকের উপর নির্যাতন এবং নওগাঁ সহ সারাদেশের সাংবাদিক নিযার্তন ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ অভিলম্বে সাংবাদিকদের নিযার্তন বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবী জানান বক্তারা। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।