বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

কুলাউড়া থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের চার সদস্য গ্রেফতার ; চোরাইকৃত সিএনজি উদ্ধার 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
শুক্রবার ( ২২ এপ্রিল) রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ০৬নং কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের লকুছ মিয়া কলোনীর গেইটের ভিতর থেকে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ১. শিবলু মিয়া (৩৫), সে সিলেট জেলার গোলাপগঞ্জ  থানার মৃত ওয়ারিছ আলীর ছেলে ২. মাকিম মিয়া (৩৮) সে কুলাউড়া থানার ৬ নং কাদিপুর ইউনিয়নের মনছুর গ্রামের গফুর মিয়ার ছেলে। ৩. শেখ সাজেদ আহমদ (২৮), সে কুলাউড়া পৌরসভার মধ্য জয়পাশা গ্রামের শেখ রজমুল মিয়ার ছেলে। ৪. রুমন মিয়া (২৩) সে জুড়ী থানার বাছিরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এসময় আসামীদের হেফাজত হইতে একটি নাম্বারবিহীন সবুজ রংয়ের দুই লাইট বিশিষ্ট পুরাতন সিএনজি গাড়ী উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় সিএনজি গাড়ীটি সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে চুরি করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় বলেন, কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।