বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক বিদ্যুৎ মিস্ত্রির

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে বৈদ্যুতিক খুঁটির উপরে তারের সাথে জড়িয়ে প্রাণ গেল এক বিদ্যুৎ মিস্ত্রির। নিহত বিদ্যুৎ মিস্ত্রি উপজেলার ধামোর ইউনিয়নের খৃষ্টানপাড়া এলাকার জনৈক শসি মোহন দাসে’র পুত্র শান্ত দাস (১৫)। স্থানীয়রা জানায়, শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিদুৎ মিস্ত্রি শান্ত দাস ওই এলাকার জনৈক গ্রাহকের বৈদ্যুতিক মিটারের সমস্যা সমাধানের জন্য গ্রামে অবস্থিত বৈদুতিক খুঁিটর উপর উঠে। এসময় সে অসাবধানতাবশতঃ খুঁটির উপরে তারের সাথে জড়িয়ে পড়লে সে ছটফট করতে থাকে এবং একপর্যায় খুঁটির উপর থেকে মাটিতে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে প্রতিবেশীরা তার নিথর দেহ উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথি মধ্যে শান্ত দাস মৃত্যূর কোলে ঢোলে পড়ে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ মিস্ত্রি শান্ত দাস পল্লী বিদ্যূতের লাইন ম্যানের সহযোগী হিসেবে কাজ করতো। তবে তিনি নিয়োগ প্রাপ্ত নন।

এব্যাপারে আটোয়ারী পল্লী বিদ্যূৎ এর এজিএম কাজী হাফিজুল ইসলাম জানান, এটি একটি আত্বহত্যার সামিল। কেননা, অফিসিয়াল অনুমোদন ছাড়া বিদ্যুৎ সরবরাহ (চলন্ত) অবস্থায় কেউ বৈদ্যুতিক খুঁটিতে উঠলে তার অবস্থা কি হতে পারে সেটা কে না জানে। তাছাড়া শান্ত নামের আমাদের কোন লাইনম্যান নেই। আটোয়ারী এলাকায় ১০ জন নিয়োগপ্রাপ্ত লাইনম্যান রয়েছে। একমাত্র তারাই বৈদ্যুতিক খুঁটিতে উঠতে পারেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।