বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা ক্ষমতায় না এলে এদেশ উগ্র সাম্প্রদায়িক আবাস ভূমিতে পরিণত হতো -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে এ দেশ একটি সাম্প্রদায়িক এবং উগ্র সাম্প্রদায়িক আবাস ভূমিতে পরিণত হতো। কারণ পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবার হীন চক্রান্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসিত করা হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর হতে বাংলাদেশ সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন এবং সাম্প্রদায়িক স¤প্রীতি একটি উদাহরণ সৃষ্টি হয়েছে। সকল ধর্মের এবং জাতিসত্তা বিকাশের পুণ্যভূমি হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, প্রতিটি ধর্মের মূল বক্তব্য মনুষ্যত্ব, মানবতা বিকশিত ও সংরক্ষণ করা। যারা এটি উপলব্ধি করেন না তারা প্রকৃত অর্থে ধর্মান্ধ এবং তারা ধর্মকে অনুধাবন করেন না।

শনিবার (২৩ এপ্রিল ২০২২) দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে পঞ্চগড় আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগরে শ্রী শ্রী রাধা গৌর গিরিধারী গৌড়ীয় সেবা আশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রী শ্রী রাধা গৌর গিরিধারী গৌড়ীয় সেবা আশ্রমের সভাপতি শ্রী কমলেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.তৌহিদুল ইসলাম, পঞ্চগড় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ রায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক তুষার কুমার চক্রবর্তী, মন্দির ভিক্তিক শিক্ষা কার্যক্রমেরর উপ-পরিচালক মো. হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।