বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৬ পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিসহ ওয়ান্টেভূক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে।
জানা যায়, উপজেলার মালিপুকুর গ্রামের আহম্মদ আলীর ছেলে এমদাদুল হক ওরফে বেলকোনের (৩০) বিরুদ্ধে আদালতে ২০০৫ সালে নারী ও শিশু অপহরণ মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে বেলকোন আত্নগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ গত শুক্রবার দিবাগরত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ছাড়াও একই রাতে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি উপজেলার কাজিপাড়া গ্রামের মজনু প্রাং (২৭), পাঁচুপুর গ্রামের মুকুল সরদার (৪১), সমসপাড়া গ্রামের চাঁন প্রং (৪৫) একই গ্রামের রেন্টু (৩৭) এবং ভবানীপুর গ্রামের রহিদুলকে (৩৬) গ্রেফতার করা হয়।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতদের গতকাল শনিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।