বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের দোয়া ও ইফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ এপ্রিল) উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সদর চেয়ারম্যানের নিজ বাস ভবনে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, এড. আজহারুল ইসলাম, বাবু লক্ষি কান্ত সাহা, গোপাল চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, মতিউর রহমান মতি, যগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আব্দুস সবুর সহ ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সাধারন সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিক কে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাবো। বর্তমান সরকারের উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে অবশ্যই নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। পরিশেষে সকলের সুস্থতা কামনা করেন তিনি। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।