বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে অপহৃত দুই ব্যক্তি উদ্ধার, চারজন অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
শুক্রবার (২২ এপ্রিল) শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই আসাদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানার খাসগাও ইকরা মাদ্রাসার সামনে মুসলিম আহমেদ রাফির বাসা থেকে অপহৃত দুই ব্যক্তিকে উদ্বার পূর্বক ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃতরা হলেন সিলেট জেলার কোতোয়ালি থানার মুন্সিপাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে মোঃ জাবেদ মিয়া, একই এলাকার অস্থায়ী বাদিন্দা ময়মনসিংহ জেলার গৌরীপুর শাইন্না পাড়া এলাকার মৃত আন্তম আলীর ছেলে সাইফুল মিয়া।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, কাজ দেওয়ার কথা বলে সিলেট থেকে এই দুইজনকে শ্রীমঙ্গল এনে একটি বাসায় আটকে রেখে পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরে ভিকটিম সাইফুল মিয়ার ভাগ্নে শ্রীমঙ্গল থানাকে বিষয়টি অবহিত করলে দ্রুত অভিযান পরিচালনা করে মাসুক মিয়া, নাসির মিয়া, মোজাক্কির আহমেদ রাফি ও মুসলিম আহমেদ রাফি নামের চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, অপহৃত দুই ব্যক্তিকে উদ্বার করে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।