বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

টাংগাইল হোমিও ডক্টরস ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
হোমিওপ্যাথিক জনক ডা.স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৭ তম জম্মবার্ষিকী  ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইল হোমিও ডক্টরস ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও
 ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২ এপ্রিল ২০২২ খ্রি.) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইল এর কনফারেন্স রুমে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডা.রুহুল আমীন এর  সভাপতিত্বে আলোচনা সভা ও  মাহফিল অনুষ্ঠিত হয়।
ডা.হাফিজুর রহমান এর পরিচালনায়  প্রথম পর্বের প্রধান আলোচক হিসাবে বক্তব্য পেশ করেন টাংগাইল হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা.শফিকুল ইসলাম(হাসান)দ্বিতীয় পর্বে রমজানের তাৎপর্য উপর প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করেন বিশিষ্ট শিক্ষাবীদ,গবেষক ও লেখক ড.হুসনে মোবারক বাবুল। বিশেষ মেহমান হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,ডা.শফিকুল ইসলাম,প্রভাষক ডা.আজিজুর রহমান।
আণোচক বৃন্দরা বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান তিনি।
এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে টাংগাইলের চিকিৎসক বৃন্দ,শিক্ষক বৃন্দ,মেডিকেল ছাত্র সমাজ,মিডিয়া কর্মীসহ টাংগাইল হোমিও ডক্টরস ফোরাম এর কার্যকরী কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।