বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মারকাযূল উলূম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক দ্বিনী প্রতিষ্ঠান মারকাযূল উলূম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২ এপ্রিল ২০২২ খ্রি.)মাদ্রাসার মাঠে অত্র প্রতিষ্ঠানের সভাপতি  ডা. আবদুল ওয়াহাব এর সভাপতিত্বে বিশাল ইফতার  ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাপরিচালক হযরত মাওলানা মুফতি আবদুল হাদী’র পরিচালনায়  এলাকাবাসীর সার্বিক  সহযোগিতায় এ বিশাল ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা মো.আবু বকর,বীর মুক্তিযোদ্ধা ডা.সিদ্দিক মিয়া,আজিবন সদস্য ডা.এম.এ.মান্নান,হাফেজ বেল্লাল,হাফেজ ইসমাইল,আব্দুল মান্নান বিএসসি, মো.নজরুল বিএসসি, মাওলানা ছামিনুর রহমান,, সেচ্ছাসেবকলীগ নেতা মো.ফারুক হোসেন,হাফেজ মাসুম বিল্লাহ,মৎসজীবি নেতা মো.ফজল মিয়া,সাবান মিয়া,সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম প্রমুখ।এছাড়াও  অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও কার্যকরী কমিটির সকল সদস্য এবং অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহাপরিচালক মুফতি আবদুল হাদী বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান তিনি। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।