টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে ভিশন শোরুম এর চন্দ্র বাড়িতে একটি বড় গোডাউন কালবৈশাখী ঘড়ি বৃষ্টির ফলে টিনের চাল উড়িয়ে নিয়ে যায় এবং এক পাশের দেওয়াল ফেলে দেয়। শুক্রবার দুপুরে কালবৈশাখী ঝড় শুরু হওয়ার পর, আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা যায় কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ও বিভিন্ন ছোট ছোট ঘর বাড়ি ভেঙে ফেলে। এবং মধুপুর ও গোপালপুর প্রধান সড়কে ভুটিয়া ব্রিজের কাছে একটি বড় জাম গাছ ভেঙে পড়ে ফলে , দু’পাশের যান চলাচল বন্ধ থাকে, এলাকাবাসী গাছটি কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভিশন শোরুম এর স্বত্বাধিকারী মো. মিজান জানান আমার গোটানো থাকার তিনটি মোটরসাইকেল সহ ২৫/৩০ টি ফ্রিজ ও অন্যান্য সামগ্রী ক্ষয়ক্ষতি হয়েছে। এবং একজন দোকানের স্টাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, দুজনের মোটামুটি ইনজুরি হয়েছে, ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ধারণা করা যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ শরীফ জানান আমরা ঘরের ভিতরে আমরা গোডাউনের ভিতর ছিলাম, জোরে বৃষ্টি আসার সময় ভিতরে হালকা পানি আসতে ছিল, তিরপল দিয়ে রিফ্রেজেটর গুলি ডাকছিলাম হঠাৎ হঠাৎ করে তুমুল বেগে বাতাস এসে ঘরের সম্পন্ন টিন খুলে নিয়ে যায়, পরে পাশে রয়ালটি ভেঙে পড়ে একজন গুরুতর আহত হয়।
গোপালপুরের পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ মাজহারুল ইসলাম জানান উপজেলা সহ বিভিন্ন কালবৈশাখী ঝড়ের কারণে বিভিন্ন স্থানে প্রচুর গাছপালা ভেঙে পড়ে এবং বেশ কিছু স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, আমাদের লোক কাজ করছে খুব দ্রুত বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছি।
#CBALO/আপন ইসলাম