বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
সারা দেশের মতো মৌলভীবাজারেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা সদরে ১৩ টি, শ্রীমঙ্গলে ৫ ও রাজনগরে ১টিসহ মোট ১৯ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মৌলভীবাজার জেলায় ১৩,৩৭২ জন পরীক্ষার্থী আবদেন করে ৯,২৬৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে  প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্র গুলোতে পর্যাপ্ত ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে প্রবেশ পথে হ্যান্ড মেটাল ডিটেক্টর ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আর্চওয়ে গেইট স্থাপন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিলো।
মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জেলা সদরের ১৩ টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়াও পরীক্ষা কেন্দ্রেগুলোর সার্বিক নিরাপত্তা তদারকিতে নিয়োজিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা বিশেষ শাখা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।