বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

পাঠাগার আন্দোলনকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে হবে- উপ-পরিচালক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

ময়মনসিংহ বিভাগীয় গনগ্রন্থাগার অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন বলেছেন মুজিব বর্ষের অঙ্গীকার পাড়ায় পাড়ায় পাঠাগার এই কর্মসূচির সফল বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কর্মসূচি বাস্তবায়নে জোর দিয়েছেন। উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন বৃহস্পতিবার (২১এপ্রিল) নান্দাইল উপজেলার বিভিন্ন পাঠাগার পরিদর্শন কর্মসূচির অংশ হিসাবে গাংগাইল ইউনিয়নের হক ফাতেমা পাঠাগার পরিদর্শনকালে উপস্থিত সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এসময় পাঠাগারের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও পাঠাগারের উপদেষ্ঠা প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা জেবুন্নেচ্ছা দীপ্তি, জিয়াউল হক পারভেজ, আবু হানিফা, ইদ্রিছ আলী, ইমতিয়াজুল হক সোহেল উপ-পরিদর্শককে স্বাগত জানান। এসময় নান্দাইল বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ফাইজুল ইসলাম ও গনগ্রন্থাগার অধিদপ্তরের পাঠকক্ষ সহকারী মো. জসিম উদ্দিন সাথে ছিলেন।

উপ-পরিচালক পাঠাগারে স্থাপিত মুজিব কর্নার সুন্দরভাবে সংরক্ষনের পরামর্শ প্রদান করেন। তিনি পাঠাগারের পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন ও মাদক বিরোধী আন্দোলনে পাঠাগার সদস্যদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে ফটো সেশনে যোগদেন। পরে উপ-পরিচালক দিনব্যাপী নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থাপিত আরও ৮টি পাঠাগার সরজমিনে পরিদর্শন করেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।