বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বাইপাস রাস্তা চাই না, ছয় লাইন রাস্তা চাই

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
বড়ভিটায় বাইপাস রোড চাই না মেইন রোড ছয় লাইন চাই। কয়েক ঘন্টা ব্যাপী মানববন্ধনে হাজার হাজার জনগণ। জনগণেরএই দাবী মানতে হবে। মানতে হবে। বাইপাস রোড চাই না, চাই না। এই মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশ নেয়। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা রড়ভিটা একটি ছোট ইউনিয়ন একটি মবস্বল এলাকা। জনসংখ্যা প্রায় ২৫ হাজার। এই বড়ভিটা ইউনিয়নের উপর দিয়ে রংপুর টু জলঢাকা- ডালিয়ার রাস্তা। আগে এই রাস্তাটি ছয় লাইনে উন্নীত করা প্রয়োজন। কিন্তু তার আগেই মেইন রাস্তার সাথেই বাইপাস রাস্তা ছয় লাইন করার জন্য এশিয়ান হাই ওয়ের লোকজন জমি অধিগ্রহণের জন্য জমি মাফ যোগ শুরু করেছেন। বাইপাস রাস্তায় মাফে যে জমিগুলো যাচ্ছ, অসহায়- দিন মজুরদের বসতবাড়ী, গুটিকয়েক ছাদঢালাই ও, টিনসেট পাকা বাড়ী, পাশাপাশি স্কুল, কবর স্থান ও অনেক আবাদী জমি।
মানববন্ধনে বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম রেজা বলেন, বাইপাস হ’ল একটি রাস্তা বা মহাসড়ক, যা কোনও অন্তর্নির্মিত অঞ্চল, শহর বা গ্রাম এড়িয়ে বা “বাইপাস” করে, স্থানীয় ট্র্যাফিকের হস্তক্ষেপ ছাড়াই যানবাহন চলাচল করতে দেয়, বিল্ট-আপ অঞ্চলে যানজট হ্রাস করতে এবং রাস্তার সুরক্ষা উন্নত করতে পারে। ট্রাকগুলির জন্য বিশেষভাবে মনোনীত একটি বাইপাসকে ট্রাক রুট বলা যেতে পারে। তিনি এই বাইপাস সড়কের বিরোধিতা করে বলেন, মেইন সড়কের দুইপাশে অনেক জমি, সরকার মেইন সড়কটি ৪ লাইন কেন এখানে ছয় লাইন করতে পারে। এখানে কোন সমস্যা নাই। সমস্যা হচ্ছে বড়ভিটার মতো একটি গ্রাম্য এলাকায় অনেকগুলো রেকর্ড ভুক্ত বাইপাস রাস্তা রয়েছে। ওইগুলোর সংস্কার না করে জনগণের ক্ষতিসাধন করে জমি অধিগ্রহণ করে  এখানে নতুনভাবে বাইপাস করার প্রয়োজন মনে করি না। এই সরকার উন্নয়নমুখী সরকার। এই সরকার ক্ষমতায় থাকাকালীন উলুবনে মুক্তা ছড়ানো আমরা বরদাস্ত করতে পারি না। আমরা বাইপাস সড়কের তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি এই এলাকার দীর্ঘ দিনের দাবী মেইন সড়ক ছয় লাইন চাই। প্রয়োজন ছাড়া জনগণের ক্ষতি করে বাইপাস রাস্তা বন্দ করো করতে হবে। এই এলকার জনগণ মেনে নিবে না।
 সবার একটাই দাবী আমরা বাইপাস রাস্তা চাই না, মেইন সড়ক ছয় লাইন রাস্তা চাই। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত জনগণের পক্ষে বাইপাস রাস্তা চাই না, মেইন রোড ছয় লাইন চাই বাস্তবায়ন কমিটি গঠিত হয়। বাস্তবায়ন কমিটি এক সপ্তাহের মধ্যে উপজেলা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিবেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।