বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে কোলাহল জেরে গলায় ওড়না পেঁচিয়ে খাটের পায়ার সাথে রহস্যজনক মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না প্যাঁচিয়ে খাটের পায়ার সাথে ফাঁস লাগানো এক সন্তানের জননী রিনা বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে হাদিরা ইউনিয়নের ভাদুরীর চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিনা রেগম ওই গ্রামের রেজাউলের ছেলে লালনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।
পারিবারিক সূত্র জানায়, প্রায় ছ’বছর পূর্বে লালনের সাথে নগদা শিমলা গ্রামের মোজাফর আলীর মেয়ে রিনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে মিথিলা নামে ৫বছরের এক কন্যা আছে। বিয়ের পর থেকে স্বামীর সাথে রিনার ঝগড়া লেগেই থাকতো। যার জেরে গত ১৯ এপ্রিল রিনা তার মা আম্বিয়া বেগমকে মোবাইলে কল করে স্বামীর বাড়ী থেকে নিজ বাড়ীতে নিয়ে আসতে বলে। পরের দিন রাতে আম্বিয়া বেগম ছেলে আনোয়ার হোসেনকে মেয়ে আনতে পাঠায়।
আনোয়ার রাত ৮টার দিকে বোনের বাড়ীতে গিয়ে লালনের ঘরের দরজা-জানালা বন্ধ পেয়ে রিনাকে ডাকতে শুরু করে। ডাকের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর আলো জ্বলতে দেখে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে লালন তার বোনকে খাটের পায়ার উপর মোড়ার উপর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। তখন তার কান্না ও ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে রাতেই রিনাকে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহত রিনার মা আম্বিয়া বেগম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।