বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বদর দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার ছোটদাপ তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও ছোটদাপ বায়তুর নূর জামে মসজিদ কমিটির আয়োজনে বুধবার (২০ এপ্রিল) আলোচনা সভা ও ইফতার ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার মুরুব্বী মোঃ রিয়াজ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন খোশ বাজার আলিয়া মাদরাসার পীর সাহেব মাওলানা শাহ আবু সাঈদ মুহাম্মদ নাজমুছ ছায়াদাত। অন্যদের মধ্যে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন লক্ষীপুর আলিম মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওঃ রবিউল ইসলাম। মসজিদ ও মাদরাসা উন্নয়নের বর্ণনা দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপদেষ্টা পইম উদ্দীন আহম্মেদ, সম্পাদক আনিছুর রহমান। মাদরাসা পরিচালনায় সহযোগিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিয মুহাম্মদ মখলেছুর রহমান মেসবাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপদেষ্টা মোঃ নুরল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ রমজান, ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক গুরুত্বপুর্ণ অধ্যায়। ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয়ই মদিনার ইসলামি রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। মহান আল্লাহর বিশেষ সাহায্যের দ্বিতীয় হিজরির ১৭ রমজান মদিনা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এ যুদ্ধ সংঘটিত হয়। আর তাতে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়। এটি ইসলামের ইতিহাসে বদরযুদ্ধ হিসেবে পরিচিত। অপরদিকে আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফের আয়োজনে গত মঙ্গলবার (১৯ এপ্রিল) বদর দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিলে সভাপতি ছিলেন ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের খাদেম আলহাজ¦ সুফি আব্দুল গণি। প্রধান অতিথি হিসেবে বদর দিবস ও রমজানের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা করেন ছারছীনা দরবার শরীফের রাজশাহী ও রংপুর বিভাগের মুবাল্লেগ আলহাজ¦ মাওলানা বছির আহম্মদ। আলোচনা শেষে ইফতারের পুর্ব মুহুর্তে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।