বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

দেশ ও জাতির অগ্রগতি কামনায় আগৈলঝাড়ায় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আয়োজিত ইফতার মাহফিলে দেশ ও জাতির অগ্রগতি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতার ভাগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি’র সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব) লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, এসআই বেলায়েত হোসেন, মিজানুর রহমান মিমশু, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সকুল, কামরুজ্জামান সেরনিয়বাত আজাদ, শ্রমিক লীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসুসহ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্যগনসহ সকল সাংবাদিকবৃন্দ।

ইফতার মহফিলে দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া ও মেনাজাত পরিচালনা করেন উপজেলা নগড়বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমীন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।