বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির কাফুরকাঠিতে বাৎসরিক কালি পুজা উপলক্ষে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কাফুরকাঠি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চৌধুরীবাড়িতে বাৎসরিক কালি পুজা উপলক্ষে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ১লা বৈশাখ হতে ৪ দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গতকাল (রোববার) সমাপনী অনুষ্ঠান সম্পাদন করা হয়। এ উপলক্ষে চৌধুরী বাড়িতে ৪ দিন ব্যাপি মেলা বসে। মেলায় শতশত নারী-পুরুষ, কিশোর, বৃদ্ধ-বনিতার মিলন মেলায় পরিণত হয়। অধিক রাত জেগে গ্রামের মানুষেরা অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। নাচ গান আবৃত্তিসহ দর্শনার্থীদের মেলায় ঘোরাফেরা খাবার দাবার গ্রহন ও আনন্দ উৎসবের  মাধ্যমে সময় কাটাতে দেখা যায়। চৌধুরী বাড়ির ঐতিহ্য ধরার রাখার জন্যে স্বর্গীয় সুখ রঞ্জন বাবুর পুত্র পুলিশ কর্মকর্তা রতন চৌধুরী, আমুয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও ঝালকাঠি সিটিজেন সোসাইটি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু অমরেশ রায় চৌধুরী সার্বিক তত্তাবধান করে অনুষ্ঠান উদযাপন করছেন। বাবু অমরেশ রায় চৌধুরী নিজেই গান পরিবেশনা করে আগত দর্শনার্থীদের মাতিয়ে রাখতে দেখা যায়।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।