বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
নওগাঁর সাপাহারে এক আদিবাসী বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মফিজুল হক মফি (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার উপজেলার বৈকুন্ঠপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করে সাপাহার থানা পুলিশ।
মামলার এজাহারের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই প্রতিবন্ধী নারী ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যায়। এসময় উপজেলার আইহাই দিঘীপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মফিজুল হক মফি পাটের শাক দেওয়ার কথা বলে ওই প্রতিবন্ধী নারীকে পাশের একটি আম বাগানের ড্রেনের মধ্যে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার সাথে সাথে সাপাহার থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের নেতৃত্বে পুলিশের ৩টি চৌকস টিম অভিযান পরিচালনা করে ধর্ষক মফি উদ্দিনকে গ্রেপ্তার করেন।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ভিকটিমের স্বামী তার স্ত্রী বাক-প্রতিবন্ধী কে ধর্ষণের অভিযোগে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে আসামী মফিজুল হক মফিকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার আসামী মফি কে আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।