বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সরকারী প্রণোদনায় ৪শ কৃষক পরিবারকে ধান বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সরকারী প্রণোদনার উফসী আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কৃষি সম্প্রসারণ বিবঅগের প্রশিক্ষন হলরুমে প্রতিটি ইউনিয়নে ৮০জন করে মোট পাঁচটি ইউনিয়নে ৪শ কৃষক পরিবারের মাঝে বিএডিসি কর্তৃক সরবরাহকৃত ২৭ এবং ৪৮ জাতের উফসী আউশ বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্র মতে, প্রতি কৃষককে ৫কেজি উফসী আউশ ধান বীজ, ২কেজি ড্যাপ সার, ১ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মন্ডলসহ উপ-সহকারী কৃষি অফিসারগন উপস্থিত ছিলেন। এসময় কৃষকদের মাঝে সরকারের ভর্তুকী মূল্যে পাওয়ার থ্রেসার ও ধান কাটা রিপার যন্ত্র প্রদান করা হয়।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।