বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর টাঙ্গাইল  জেলা লিডার নির্বাচিত হলেন মো.ইব্রাহিম

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখার জেলা লিডার নির্বাচিত হয়েছেন মো.ইব্রাহিম।মোট ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন হয়।
আরও ১১ সদস্যদের নামসমূহ- মোঃ কামরুল ইসলাম ( কো- লিডার), সরোয়ার আলাম ( এডমিন ম্যানেজার), সোহান সিকদার ( ইউনিভার্সিটি টিম ম্যানেজার), মোঃ সাকিবুল ইসলাম (কলেজ টিম ম্যানেজার), জাহিদ হাসান ( স্কুল টিম ম্যানেজার), রাকিব হাসান ( পলিটেকনিক টিম ম্যানেজার), জুয়েল রানা ( পিআর ম্যানেজার), শেখ ইমরান (প্রমোশনাল ম্যানেজার), মোঃ সাগর (কমিউনিকেশন ম্যানেজার), ফামিহ মুনতাসির শুভ ( লজিস্টিক ম্যানেজার), তাসনিম আতিয়া (ইভেন্ট ম্যানেজার)।
নবগঠিত কমিটির জেলা লিডার মোঃ ইব্রাহিম জানান- টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে টাঙ্গাইল বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এর জনসংখ্যা প্রায় ৩৮ লক্ষ এবং আয়তন ৩৪১৪.৩৫ বর্গ কিলোমিটার। টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ এবং জনসংখ্যার ভিত্তিতে ২য় সর্ববৃহৎ জেলা। এই জেলার স্বাক্ষরতার হার ৭১.২১%। তথ্য ও প্রযুক্তিখাতে নিজ জেলাকে এগিয়ে নিতে গঠিত হলো CT Olympiad bangladesh এর টাঙ্গাইল জেলা টিম।সর্বমোট ১২ জন সদস্যের এই CT Olympiad bangladesh টাঙ্গাইল জেলা টিম গঠিত হয়েছে।
তিনি আরও জানান- আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের উদ্দেশ্যে হলো : আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে ১২ জনের এই জেলা টিম নিরন্তর কাজ করে চলেছে। “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” এর মাধ্যমে সবাইকে সাথে নিয়ে আমরা পরবর্তী প্রজন্মকে প্রযুক্তিতে সচেতন ও দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের প্রধান লক্ষ্য তথ্য ও প্রযুক্তির জ্ঞানকে একদম তৃনমূল পর্যায়ে পৌঁছে দেওয়া। আশা করছি সকলের সম্মিলিত সহযোগীতায় বিশ্ব দরবারের আধুনিকায়নে বাংলাদেশ কে এগিয়ে নিতে এবং প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ একটি উন্নত জাতি উপহার দিতে সক্ষম হবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ।  শুধুমাত্র একটি প্রতিযোগীতামুলক কার্যক্রম নয় বরং প্রযুক্তি শিক্ষায় সকলকে সচেতন ও দক্ষ করে গড়ে তোলার একটি অন্যতম প্ল্যাটফর্ম হবে। তিনি নির্বাচিত সকল লিডারদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ও পরামর্শের ভিত্তিতে কাজ করার আহবান জানান।সর্বশেষে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।