বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে শত শত বছরের বংশগত ঐতিহ্যে মৃৎশিল্পীরা নানামুখী সংকটে

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
মাটি দিয়ে তৈরি  দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় এমন জিনিসপত্র  ও সৌখিনতার বসে ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে কুমারের হাতে অতি যত্ন সহকারে  তৈরি যে সকল মাটির জিনিস ঘরের শোকেজে  সাজিয়ে রাখা হয় সে গুলোই মৃৎশিল্প নামে পরিচিত।
 একটা সময় গ্রাম বাংলার প্রতিটা ঘরের রান্না থেকে শুরু করে খাওয়া-দাওয়া অতিথি আপ্যায়ন সহ প্রায় সব কাজই মাটি তৈরি পাত্র ব্যবহার করা হতো ।
কুমারের হাতে অতি যত্ন সহকারে আগুনে পুড়িয়ে তৈরি করা সমস্ত পাত্র ছিল খুবই  সহজলভ্য ও স্বাস্থ্যসম্মত। কিন্তু কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে হাজারো বছরের ঐতিহ্যের  এই মৃৎশিল্প।
ময়মনসিংহের নান্দাইলে সাড়ে চার লক্ষ মানুষের মধ্যে উপজেলা সদর  ইউনিয়নের সাভার গ্রামের ১৫ টি পাল বংশের পরিবার  তাদের বংশ পরস্পরায় মৃৎশিল্পের ঐতিহ্য ধরে রেখেছে।
বিশ্বের আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক, মেলামাইন,  সিরামিক, এ্যালুমিনিয়ামের যুগে তাদের তাদের এই মৃৎশিল্পের জিনিসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করা অনেকটা জীবনের সাথে যুদ্ধ করার মতো।
 মৃৎশিল্পী  রত রঞ্জন পাল বলেন, করোনার জন্য  গত দু’বছর ধরে মেলা, বান্নাী কোন কিছুই হয় না। জিনিসপত্র তৈরি করেও সে গুলো আর বিক্রি করতে পারি নাই। এতে অনেক লসে পড়েছি। এবারও কি পহেলা বৈশাখের মেলা হয় নি। যা তৈরি করেছিলাম বিক্রি করতে পারি নাই।
সন্ধ্যা রাণী পাল বলেন, আমরা আমাদের বংশের ও নান্দাইলের ঐতিহ্য ধরে রাখতে এই মৃৎশিল্প ধরে রেখেছি। কিন্তু এগুলো এগুলো তৈরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। মাটির তৈরি জিনিসপত্র তো আর এখন মানুষ কিনে  না বললেই চলে। বাচ্চাদের জন্য কিছু খেলনা, পিঠা তৈরির কিছু পাতিল, দই তৈরির জন্য ভেটুয়া ছাড়া তেমন কিছু বানাই না।
এবিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল জানান, নান্দাইল উপজেলার একমাত্র কুমার পল্লি এটি।  কাজ ধরে রেখেছে। এখানে অন্তত  ৪০টি পাল বংশের পরিবার মৃৎশিল্পের কাজ করতো। আধুনিকতার ছোঁয়ায় এই শিল্প এখন ধ্বংসের মুখে। এখন ১৫ টির মতো পরিবার কোন মতে তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। বাকীরা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি সহ ব্যবসা বাণিজ্য পেশায় মনোনিবেশ করেছে।
তিনি আরও বলেন, উপজেলার একমাত্র মৃৎশিল্প টিকিয়ে রাখতে হলে অবশ্যই সরকারি বেসরকারি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। অন্যথায় অচিরেই এ শিল্প ধ্বংস হয়ে যাবে।
এবিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুর বলেন,  এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য চেষ্টা করা হবে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।