টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা সদর স্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, নাগরপুরের সংসদ সদস্য আহসানুল হক টিটু, কালিহাতীর সংসদ সদস্য সোহেল হাজারী, মির্জাপুরের সংসদ সদস্য খান আহম্মেদ শুভ, ঘাটাইলের সংসদ সদস্য আতাউর রহমান খান, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা ও দায়রা জজ ফাহমিনা কাদের, উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ’সহ সামাজিক, সাংস্কৃতিক, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
#CBALO/আপন ইসলাম