বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সাংস্কৃতিকধারার পল্টনাড্ডায় বক্তারা ধর্ম-সংস্কৃতি সুপথ দেখায়

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

জাতীয় সাংস্কৃতিকধারার পুরস্কার ভিত্তিক সাউন্ডবাংলা-পল্টনড্ডা-১১২ তে বক্তারা বলেছেন, ধর্ম-সংস্কৃতি সুপথ দেখায়। ১৫ এপ্রিল সন্ধ্যায় ইফতার ও  সাহিত্যায়োজনে বক্তারা উপরোক্ত কথা বলেন। জাতীয় সাংস্কৃতিকধারার উপদেষ্টা, সাবেক ব্যাংকার-কথাশিল্পী নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি সাইফুল ইসলাম চৌধুরী। আলোচনা ও লেখা পাঠে অংশ নেন কথাশিল্পী শান্তা ফারজানা, কবি খান কাওসার কবির, কবি ও সাংবাদিক ওয়াজেদ রানা, কবি বিমল সাহা, জোবায়ের মাতুব্বর, মোকতারুল ইসলাম বাবু প্রমুখ।

মোমিন মেহেদীর স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে এসময় বক্তারা আরো বলেন, নির্মমতার হাত থেকে মুক্তির জন্য দেশে সংস্কৃতি-সাহিত্য-সুশিক্ষা চর্চা বাড়ানো প্রয়োজন। সময় এসেছে ছাত্র-যুব-জনতাকে আলোর পথ দেখানোর, সেই আলোর পথের নির্দেশনা আসবে আলোকিত মানুষদের লেখনির মধ্য দিয়ে। সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হবে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন- mominmahadi@gmail.com [১] সুতুনি ফ্রন্টে  জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।