বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

কিশোরকণ্ঠের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও কলামিস্ট রাশেদুল ইসলাম বলেছেন, আজকের তরুণরা আগামীর বাংলাদেশের কারিগর। নৈতিক শিক্ষা ছাড়া আগামীর বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হতে পারে। সুতরাং তরুণদের মাঝে নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করা প্রয়োজন।
তিনি গত শনিবার রাজধানীর মল্লিক একাডেমিতে মাসিক নতুন কিশোরন্ঠের উদ্যোগে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক ও লেখকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  মাসিক নতুন কিশোরকণ্ঠের  সম্পাদক, কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হামিদুল ইসলাম, কবি জয়নুল আবেদীন আজাদ, কবি আসাদ বিন হাফিজ, কবি সোলায়মান আহসান, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক ড. মোবারক হোসেন, শিক্ষাবিদ ও গবেষক ড. আব্দুল মান্নান ও কবি জাকির আবু জাফর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখের কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক জাহিদুল ইসলাম।
রাশেদুল ইসলাম বলেন, আমাদের তরুণরা ভার্চুয়াল জগতের প্রতি ঝুকে পড়েছে। ভার্চুয়াল জগতের মধ্য দিয়ে কিভাবে নৈতিক শিক্ষা তরূণদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে আমাদের কাজ করা প্রয়োজন। আজকে কিশোরকণ্ঠের আয়োজনে এই ইফতার মাহফিলে যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের আগামী প্রজন্মের মনের খোরাক যেমন আপনারা দিয়েছেন তেমনি আগামী দিনের তরুণ লেখক, শিল্পী, সাহিত্যকর্মী তৈরিতেও ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। যদিও কিশোরকণ্ঠ প্রায় চার দশক ধরে এই কাজ করে যাচ্ছে।
বিশিষ্ট চিত্রশিল্পী হামিদুল ইসলাম বলেন, কিশোরকণ্ঠের জন্মলগ্ন থেকেই কণ্ঠের সাথে আমার সম্পর্ক। এই পত্রিকার প্রচ্ছদ ইলাস্ট্রশনের সাথে জড়িয়ে আছে আমার স্পর্শ। আজকের তরুণদের প্রতি আহ্বান থাকবে তারা যেন আগামী দিনে এই পত্রিকার শিল্পবিভাগে নেতৃত্ব দেওয়া যোগ্য হয়ে গড়ে ওঠে। কারণ সময়ের ধারায় একদিন আমরা থাকবো না। কিন্তু কিশোরকণ্ঠ থাকবে লক্ষ পাঠকের মনে।
কবি জয়নুল আবেদিন আজাদ বলেন, দেশের প্রচলিত কিশোর পত্রিকাগুলোর বাইরে কিশোরকণ্ঠ সমাজ গঠনে যে ভূমিকা পালন করে যাচ্ছে জাতি তা গর্বের সাথে স্মরণ করবে। আজকে সাড়ে তিন দশক সময়ে কিশোরকণ্ঠের মাধ্যমে অনেক লেখক উঠে এসেছে। যারা আজকে জাতীয় পর্যায়ে শিল্প সাহিত্যের পরিচিত মুখ। যারা সামাজিক দায়িত্ববোধ থেকে লিখে যাচ্ছেন। আগামীতে এই ধারা আরো শক্তিশালী হবে বলেই আশা করি।
সভাপতির বক্তব্যে কবি মোশাররফ হোসেন খান বলেন, কিশোরকণ্ঠ কিশোর মনের সুস্থ বিনোদন দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে। এই দীর্ঘ পথচলায় যারা আমাদের সহযাত্রী ছিলেন আজকে তারকে ধন্যবাদ জানতে চাই। পাশাপাশি বলতে চাই এই পত্রিকার সূচনা থেকে আপনারা যেভাবে উদার চিত্তে আমাদের পাশে থেকেছেন আগামীতেও থাকবেন বলেই আশা রাখি। সর্বপরি মহার রবের দরবারে সবার সার্বিক মঙ্গল কামনা করি।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক সালমান ফারসি, কিশোরকণ্ঠের সহকারী সম্পাদক মু. আব্দুল আলিম, বিশিষ্ট লেখক আশরাফুল ইসলাম, মুহাম্মদ নুরুল হুদা, আহমদ মতিউর রহমান, আব্দুর রহমান, কবি ওয়াহিদ আল হাসান, কবি হাসান আল রুমি, তোফাজ্জল হোসাইন, কবি ওয়াহিদুজ্জামান, ইব্রাহিম মন্ডল, কবি মামুন মাহফুজ, শিশু সাহিত্যিক ও কলামিস্ট হারুন ইবনে শাহাদাত, প্রাবন্ধিক এস এম রুহুল আমিন, মোহাম্মদ লিয়াকত আলী, কবি সুমন আলী, কবি মোস্তফা মাহাথির, কবি নাবিউল হাসান, আবু তালেব, আতাহার রহমান, আতিকুর রহমান, বেলাল হোসাইন, নাহিদ হাসান, আনিসুর রহমান, নাহিদ জিবরান প্রমুখ। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।