গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু মঙ্গল শোভাযাত্রা উপজেলা টাউন হলরুমে শেষ হয় ৷ উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, বর্তমান সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, আনোয়ারা বেগম, সহকারি কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দিপন, প্রানীসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, শিক্ষক মিজানুর রহমান মিজান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যান্যরা।
আলোচনা শেষে নববর্ষ উদযাপনে রচনা প্রতিযোগীতা বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথীগণ।
#চলনবিলের আলো / আপন