বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালীর ঐতিহ্য রক্ষা ও পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা করে সীমিত পরিসরে উদযাপিত হলো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ । এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণীল সাজ-সজ্জায় সজ্জিত হয়ে মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। আইসিটি প্রেগ্রামার মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। শোভ যাত্রা ও আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ। প্রধান অতিথি বলেন, অতীতে বাংলা নববর্ষের মুল উৎসব ছিল হালখাতা। গ্রামে- গঞ্জে ব্যবসায়ীরা নববর্ষের শুরুতে তাদের পরোনো হিসাব-নিকাশ সম্পন্ন করে নতুন হিসাবের খাতা খুলতেন। এ উপলক্ষে তারা নতুন-পুরাতন খদ্দেরকে আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন। এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়ীক যোগসুত্র স্থাপন করতেন। চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও পালিত হয়। আমাদের মহান স্বাধীনতার পর ধীরে ধীরে এই উৎসব নাগরিক জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে। পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বাঙ্গালীর অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহি:প্রকাশ ঘটতে থাকে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।