বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল বাংলা নববর্ষ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জে বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শেষ হয়। পরে নবাবাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, প্রচার সম্পাদক ওয়ায়েস কুরুনী, আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার প্রমূখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা নববর্ষ। হালখাতার মৌসুম। বা পুরাতন বছরকে বিদায় যাই বলি না কেন; এটা মূলত বাঙালির প্রাণের উৎসব। বাংলার জাতীয় উৎসব। কোন ধর্মের গন্ধ নেই, নেই কোন বর্ণ বা জাতি’র ছোঁয়াচে রূপ কিংবা সাম্প্রদায়িকতার রসালো আভাস। তবুও পহেলা বৈশাখ প্রকৃতি আর উদযাপনের রঙে বর্ণিল, আনন্দের মাতাল রসে মাতোয়ারা আর নানান দেশীয় খাবারের গন্ধে পাগলপারা।পহেলা বৈশাখ এর ইতিহাস না ঘেটে বরং এর উদযাপনই যেন বাঙালির কাছে সবসময় বড় হয়ে দাঁড়িয়েছে বারবার। আর সময়ের পরিক্রমায় এটি বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই তো পহেলা বৈশাখ মানে নতুন বছর, নতুন নতুন খাবার, পোশাক, বাড়িতে অতিথি, দোকানের নতুন হিসাবের খাতা। শিশু, কিশোর আর যুবকদের জন্য আনন্দ উৎসবের এক অন্য রকম দিন।পহেলা বৈশাখ মানে হালখাতা কিংবা গ্রামে-গঞ্জে বৈশাখী মেলা, লাঠি খেলা, ঘৌড় দৌড়, ঘুড়ি উৎসব, পিঠা পুলি, মিষ্টি, নতুন চালের পান্তা ভাত। আর নগর সংস্করণ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ র‌্যালী, কনসার্ট আর ঘোরাঘুরি। এগুলোর সম্মিলনই পহেলা বৈশাখ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।