মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে সেই ইয়াবা সাদ্দাম ফের গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

গোপালপুরে ছাত্রলীগ থেকে বহিস্কৃত সেই ইয়াবা সাদ্দামকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে দশপিচ ইয়াবাসহ ফের গ্রেফতার করেছে থানা পুলিশ। সাদ্দাম হাদিরা ইউনিয়নের মাহমুদপুর পশ্চিমপাড়ার মোজাফফর হোসেনের ছেলে। ইয়াবা সাদ্দামের গ্রেফতারে এলাকায় স্বস্তির নিশ্বাস ফিরে আসে।

থানার উপপরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন ছারোয়ার গোপনসুত্রে খবর পেয়ে হাদিরা ইউনিয়নের চাতুটিয়া মোড়ে অভিযান পরিচালনা করে দশপিচ ইয়াবাসহ সাদ্দামকে গ্রেফতার করেন। স্থানীয়রা জানান, সাদ্দাম এলাকায় ইয়াবা ব্যবসা করতো। এর আগে ২০১৮ সালে হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক থাকাকালে সে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিল। সে সময় মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। জেল হাজত থেকে বেরিয়ে সে পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়। এলাকায় একটা গ্যাং গড়ে তুলে মাদক ব্যবসা নির্বিবাদে চালায় সে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সাদ্দামকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।