মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ গোলাম ছরোয়ার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার।
বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম বিভিন্ন বিষয়ের পারফরমেন্সের ভিত্তিতে মার্চ মাসের নিয়মিত মাসিক অপরাধ দমন সভায় ্অগেলঝাড়া থানার চৌকস ওসি মো. গোলাম ছরোয়ারকে বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে তাঁর হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শাহজাহান হোসেন পিপিএম, বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহসহ জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার সকল অফিসার ইনচার্জবৃন্দ।

একই দিন একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ এসআই এর কৃতিত্ব অর্জন করায় আগৈলঝাড়া থানার এসআই মো. আলী হোসেনকে অনুরুপ পুরস্কারে ভুষিত করেছে বরিশাল জেলা পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।