মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বাজার তদারকি ও যানজট নিরসনে চেয়ারম্যান কুদরত আলীর মতবিনিময়

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে সদর এলাকায় বাজার তদারকি, নিরাপত্তা ও যানজট নিরসনে কার্যকরী ভূমিকা পালন করতে নাগরপুর বাজার বণিক সমিতি এবং রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি দুই সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী। আসন্ন ঈদ কে কেন্দ্র করে নাগরপুর সদরে যানজট নিয়ন্ত্রণে ও রমজানে বাজারে সুষ্ঠ তদারকিতে সংশ্লিষ্ট সংগঠনকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে নাগরপুর বাজার বণিক সমিতি আহ্বায়ক মো: হাবিবুর রহমান লিটন মুঠোফোনে জানায়, আমরা অচিরেই বাজার তদারকি ও বাজারে সাধারণ ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ জন সেচ্ছাসেবী নিয়োগ করবো। এছাড়াও পণ্যবাহী ট্রাক লোড-আনলোড সময় নির্ধারণ করে দেয়া হচ্ছে এবং যত্রতত্র সড়কে অস্থায়ী দোকান বসানো যাবে না। আগামী শুক্রবার থেকে সদর ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সকল নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
যানজট নিরসন প্রসঙ্গে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা সংগঠনের সবাই যানজট নিরসনে সদা তৎপর আছি। যত্রতত্র গাড়ি পার্কিং ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পণ্য উঠানো নামানো বন্ধ করতে আমরা কাজ করে যাচ্ছি। ঈদ সামনে রেখে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করলে এবার কঠোর হস্তে দমন করা হবে।
নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, ঈদ সামনে রেখে সার্বিক বাজার পরিস্থিতি ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। অচিরেই সড়কে যানজট নিরসন ও বাজারে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য,  গতকাল (১২ এপ্রিল) সদর ইউনিয়ন পরিষদ হল রুমে বাজার বণিক সমিতি ও আজ (১৩ এপ্রিল) সদর ইউপি চেয়ারম্যান এর বাসভবনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।