মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

তৃণমূল পর্যায়ে ভূমিহীন-গৃহহীন বাছাই

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে শতভাগ পূনর্বাসনের লক্ষে তৃনমূল পর্যায়ে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করেছেন বরিশালের উজিরপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজীন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বামরাইল, ওটরা, জল্লা ইউনিয়নের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উজিরপুর উপজেলার ভূমিহীন-গৃহহীন পূনর্বাসন করা হবে। সেলক্ষ্যে উজিরপুরের ভূমিহীন-গৃহহীনদের তালিকাভুক্তের জন্য তৃনমূল পর্যায়ে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে ভূমিহীন-গৃহহীন যাচাই-বাছাই শুরু করা হয়েছে। ইতিমধ্যে একাধিক ইউনিয়নের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বুধবার উজিরপুর পৌরসভা, হারতা, সাতলা ও শোলক ইউনিয়নে ভূমিহীন-গৃহহীন পরিবার যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে একটি ¯^চ্ছ তালিকা প্রস্তুত করা হবে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেন। তিনি আরও জানান, শিকারপুর ইউনিয়নের ভূমিহীন-গৃহহীনদের জন্য ক্রয়কৃত জমিতে বালু ভরাট কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। সেখানে বালু ভরাট সম্পন্ন হওয়ার পর বসতঘর নির্মাণ শুরু করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।