মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক মোজাফফর 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
বর্ণাঢ্য আয়োজনে ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগ চকরিয়া উপজেলা বমু বিলছড়ি ইউনিয়ন শাখার বহুল প্রত্যাশিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আ.লীগের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও  পৌর মেয়র মুজিবুর রহমান, এতে উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা আ.লীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ।
এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদ (সিআইপি), কক্সবাজার জেলা আ.লীগের সহ সভাপতি ও চকরিয়া উপজেলা সাংগঠনিক টিমপ্রধাম এম.আজিজুর রহমান,কক্সবাজার জেলা আ,লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান রেজাউল করিম,বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী,যুগ্ম সম্পাদক এ্যাড.রনজিত দাশ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দীন,কক্সবাজার জেলা আ.লীগের সদস্য এটিএম জিয়া উদ্দীন চৌধুরী জিয়া,আমিনুল রশিদ দুলাল,
কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও বমু বিলছড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি অধ্যাপক সোলতান আহমদ, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও চকরিয়া পৌর আ.লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।
সমাবেশে বমু বিলছড়ি ইউনিয়ন আ.লীগের আহবায়ক এম.মনছুর উদ্দিন এর সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন  সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, দপ্তর সম্পাদক আবদুল জলিল, সদস্য আলমগীর হোছাইন, আবছার উদ্দিন মাহমুদ, আমিনুল করিম, সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন, আতিকুর রহমান হানু, রেজাউল করিম সেলিম,পরিমল বডুয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত হোসেন, আ.লীগের দুই যুগ্ন সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, জামাল উদ্দীন জয়নাল,বমু বিলছড়ির ইউপি চেয়ারম্যান মনজুরুল কাদের প্রমূখ।
 ভোট শেষে গণনার পর চকরিয়া উপজেলা আ,লীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ ফলাফল ঘোষণা করেন।
এদিকে বিকাল ৫টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশন শুরু করা হয়। সেখানে কাউন্সিলরদের সরাসারি ভোটে নুরুল ইসলাম সভাপতি ও মোজাফ্ফর আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।