মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

গুগল স্ট্রিট ভিউয়ে আওতায় গোপালপুর

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
টাঙ্গাইলের অন্যান্য উপজেলার পাশাপাশি গোপালপুর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নকে গুগল ম্যাপস স্ট্রিট ভিউয়ের আওতায় এনেছে বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট কোম্পানি গুগল ।
এর অংশ হিসাবে, স্ট্রিট ভিউয়ে নেটিজেনদের চোখ আটকে গেছে পৌর শহরের ভুঞারপাড়া ও রামদেব বাড়ি সড়কের পাশে বসে মহিলাদের জোট বেঁধে উকুন আনার একটি দৃশ্যে, দৃশ্যটি নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছে। মূলত যখন তারা রাস্তার পাশে বসে উকুন আনতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনি তাদের পাশ দিয়ে চলে গিয়েছিলো গুগল স্ট্রিট ভিউ গাড়ি, এতেই এমন দৃশ্য ধারণ হয়েছে।
জানা যায়, ২০২১ সালের ডিসেম্বরে গোপালপুর উপজেলার বিভিন্ন সড়ক ঘুড়ে ৩৬০ডিগ্রী প্যানোরামিক  ছবি সংগ্রহ করে গুগল স্ট্রিট ভিউয়ের গাড়ী, যা এখন গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ে লাইভ দেখা যাচ্ছে।
গুগল স্ট্রিট ভিউ প্রযুক্তির মাধ্যমে গুগল ম্যাপে স্ট্রিট ভিউয়ের আওতায় থাকা এড়িয়ার রাস্তা, ব্যবসা প্রতিষ্ঠান সহ কোথায় কি আছে তা ৩৬০ডিগ্রী এঙ্গেলের ছবি উপভোগ করার সুবিধা পাওয়া যায়। এজন্য ঘরে বসেই যেকোন রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এতে ঐ অঞ্চলে নিয়ে সহজেই পর্যটকরা আকৃষ্ট হয়ে থাকে।
মূলত গুগলের একটি গাড়ি বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় গিয়ে ওই স্থানের ছবি তোলে। এ জন্য গুগলের বিশেষভাবে তৈরি একটি গাড়ি রয়েছে। নয়টি ক্যামেরার মাধ্যমে এ গাড়ির সাহায্যে ৩৬০ ডিগ্রি ভিউতে প্যানোরোমা সুবিধা ব্যবহার করে ছবি তোলা যায়। এর সঙ্গে থাকে বিশেষ লেজার ও জিপিএস-সুবিধা, যা ছবি তোলা হয়েছে এমন স্থানটির দূরত্ব কত সেটিও নির্ধারণ করে দেয়। নির্দিষ্ট একটি এলাকার ছবি তোলার পাশাপাশি ওই স্থানের তথ্য সংগ্রহ, যাচাই শেষে যুক্ত হয় গুগল মানচিত্রে।
Street view এপস অথবা গুগল ম্যাপে সরাসরি যেকেউ স্ট্রিট ভিউ উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য,গুগল এবং ইউএনডিপি ও ইউএসএইডের সহায়তায় পরিচালিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের সহযোগিতার ফলে বাংলাদেশে চালু হয় গুগল স্ট্রিট ভিউ ।
২০১৩ সালের ১৪ই ফেব্রুয়ারী বাংলাদেশে প্রথম যাত্রা করে গুগল স্ট্রিট ভিউ গাড়ি, পর্যায়ক্রমে সারাদেশকে স্ট্রিট ভিউয়ের আওতায় আনতে কাজ চলছে।

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।