মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নতুনধারার মাসব্যাপী ইফতার সেবায় মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ এপ্রিল, ২০২২

মাসব্যাপী ইফতার সেবা কর্মসূচিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিরা দয়া করে জনগনকে বোকা ভেবে যা খুশি তা পরামর্শ দেবেন না। জনগন আপনার ব্যর্থতা যেমন বুঝতে পারে, সফলতাও বোঝে।

১১ এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে ইফতার সেবা কর্মসূচি চলাকালে গণমাধ্যমের উদ্যেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা বিভাগীয় সমন্বয়ক জোবায়ের মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।  মাসব্যাপী ইফতার কর্মসূচি রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও অব্যাহত আছে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, সাধারণ মানুষ সময় ও সুযোগের অপেক্ষায় আছে, তারা যে কোন সময় উল্টা-পাল্টা কথা বলা ও কাজ করা রাজনীতিকদেরকে কঠোরভাবে বাংলাদেশের জেলা-উপজেলা এমনকি ইউনিয়নে পর্যন্ত প্রতিহত করতে তৈরি। কেননা, জনগনের সাথে তারা  অপরাধ-দুর্নীতি-প্রতারণার মত ঘটনা ঘটিয়েই যাচ্ছে। ১০ টাকা কেজী চাল খাওয়ানোর কথা বলে এখন টিসিবি ভিত্তিক জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।