মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ এপ্রিল, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আটোয়ারী থানার নবাগত ওসি সোহেল রানাকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় মাদক, জুয়া, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, মারামারি, নারী নির্যাতন, বাল্য বিয়ে, ইভটিজিং ,ফকিরগঞ্জ বাজারের অব্যবস্থাপনা, শুভ ডায়াবেটিক হাসপাতালের জায়গা অবৈধ দখলের চক্রান্ত সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সকল প্রকার অপরাধ প্রতিরোধে আমাদের করনীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, ওসি সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, গিরাগাঁও ও বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমন্ডারদ্বয়, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশ বাহিনী সহ কমিটির সদস্যদের নিয়ে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের অবৈধ দখলদার মুক্ত ও যানজট সহ বিভিন্ন বিশৃক্সখলা নিরসন করতে জন স্বার্থে এক অভিযান পরিচালনা করা হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আটোয়ারী উপজেলার সার্বিক আইন-শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলার সকল প্রকার অপরাধ দমনে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ সবার সহযোগিতা কামনা করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।