মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

জামালপুরের মেলান্দহ থানায় নারী,শিশু,বয়স্ক এবং প্রতিবন্ধী সার্ভিস ডেক্স উদ্বোধন এবং অসহায়ের গৃহপ্রদান 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ এপ্রিল, ২০২২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপন করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক।

১০ এপ্রিল সকাল ১০ টায় সারা দেশের ন্যায় মেলান্দহ থানায় নারী,শিশু,বয়স্ক এবং প্রতিবন্ধী ডেক্স সার্ভিস এবং অসহায়ের মাঝে গৃহপ্রদান, ও গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি যুক্ত থেকে নারী,শিশু,বয়স্ক,প্রতিবন্ধী এবং গৃহ প্রদানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা।

এসময় মেলান্দহ থানা পুলিশের তত্ত্বাবধানে নির্মিত উপজেলার দুরমুট ইউনিয়নের চর হাতিজা গ্রামে গৃহহীন আবু বক্করের হাতে জমির দলিল সহ গৃহের চাবি হস্তান্তর করেন মেলান্দহ থানার ওসি তদন্ত মোঃ  কবির হোসেন, এস আই সুমন সরকার , এস আই প্রভাস,এস আই মোশারফ হোসেন ও এলাকাবাসী।

দেশের প্রতিটি থানায় সার্ভিস ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। সার্ভিস ডেস্ক কর্মকর্তা থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন বলে জানা যায়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশ পুলিশকে জনগণের দ্বারগোড়ায় পুলিশী সেবার আহবান জানিয়েছিলেন।

তারই ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশ মানবিকতায় উজ্জীবিত হয়ে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন এবং গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করেছে যা জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

গণভবন থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এসময় মেলান্দহ থানায় প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ  এম, এম, ময়নুল ইসলাম, মেলান্দহ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আজম খান, সহ-সভাপতি সাংবাদিক কামরুজ্জামান কানু, সাধারণ সম্পাদক সাংবাদিক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সাংবাদিক খোরশেদ আলম ও স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং স্কুল ছাত্রী , কলেজ ছাত্রী , থানার সকল অফিসার ও পুলিশ ষ্টাফ বৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।