মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে বরিশালে জেলেদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ এপ্রিল, ২০২২

ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাত এবং টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের প্রতিবাদে রবিবার বেলা এগারোটার দিকে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ভ‚ক্তভোগী জেলেরা।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের জেলেদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাচালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলে আলম বেপারীর সভাপতিত্বে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা নির্বাচিত হওয়ার পর ইউপি সদস্য মনোরঞ্জন মন্টুসহ কয়েকজনকে নিয়ে একটি চেয়ারম্যান বাহিনী গঠণ করেছেন। ওই বাহিনীর প্রধান কাজ হচ্ছে সাধারণ মানুষদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয়া। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলেদের মাঝে বরাদ্ধকৃত চাল বিতরণে কম দিয়ে আত্মসাত ও কার্ডের বিনিময়ে অর্থ আদায় করা হয়েছে। তাদের দাবিকৃত অর্থ দিতে না পারায় সরকারের মহতি উদ্যোগের সুফল থেকে বঞ্ছিত হয়েছেন প্রকৃত জেলেরা।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি দুই বারের ৮০ কেজি চাল বরাদ্ধ থাকলেও সৈয়দকাঠী ইউনিয়নের অধিকাংশ জেলে ৩৮ কেজি করে চাল পেয়েছেন। চেয়ারম্যানের এসব অনিয়মের প্রতিবাদে ভ‚ক্তভোগী জেলেরা ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। ফলে জেলা প্রশাসকের নির্দেশে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠণ করা হয়। অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তার লোকজনে আবেদনকারী জেলেদের বিভিন্নধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলে নারায়ন চন্দ্র, সুখদেব, বিরেন, জগদীশ, সদানন্দ, রিপন মল্লিক, সুভাষ রায়, দিলিপ বরাল, গৌতম রায়, অবনী রায়, নিপুন নাটুয়া, সুনিল, হরেন হালদার, বিশ্বনাথ হালদার, অসিম গাইন, কার্তিক রায়, পরিমল, গৌরঙ্গ, আব্দুর রহিম খান প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।