মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুইজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ এপ্রিল, ২০২২

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনার দুইদিন পর নিখোঁজ বাকি দুইজনের মরদেহ রবিবার সকালে উদ্ধার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত মালা বেগম মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী ও ইয়ামিন একই এলাকার বাসিন্দা। এনিয়ে নিখোঁজ বাকি দুইজনের মরদেহসহ ওই দুর্ঘটনায় মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।
উল্লেখ্য, গত শুক্রবার মাঝিরচর এলাকা থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় প্রথমে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল তিনজন। ওই তিনজনের মধ্যে শনিবার দুপুরে ঘটনাস্থলের সাত কিলোমিটার দূরত্ব থেকে এক শিশুর মরদেহ ও সর্বশেষ রবিবার বাকি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।