মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

পুলিশ একটা বাড়ী দিছে আমাকে, আর মানষের বাড়ীত থাকতে হবেনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ এপ্রিল, ২০২২

চার বছর আগে অসুখ হয়ে স্বামী মরে গেছে বা। জায়গা জমি কিছু নাই, ঘরবাড়ী ও নাই। ছলপল নিয়ে খুব কষ্টে দিনপার করবা হইছে। ব্যাটাক নিয়ে মানষের বাড়ীত কাজ করতু; মানষের বাড়ীতই থাকতু। পুলিশ একটা বাড়ী করে দিছে আমাকে, আর মানষের বাড়ীত থাকতে হবেনা। এখন থেকে নিজের বাড়ীতই ব্যাটাক নিয়ে সুখে শান্তিতে থাকমু। গৃহহীনদের জন্য বাংলাদেশ পুলিশের তৈরি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর আবেগাপ্লুত কন্ঠে কথা গুলো এ প্রতিবেদককে বলেন বাংলাদেশ পুলিশের ঘর পাওয়া উপকারভোগী নওগাঁর সাপাহার উপজেলাধীন মরাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী আকতার বানু।

বোরবার বেলা ১২ টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা দিতে বিশেষ সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য বাংলাদেশ পুলিশের তৈরি ঘর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উক্ত অনুষ্ঠানটি সাপাহার থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে সরাসরি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

এসময় সাপাহার প্রান্তে সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) এএসপি বিনয় কুমার, অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ সহ থানা পুলিশের অফিসারগন, পুলিশ সদস্য-সদস্যা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।