মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

জামালপুরে দীর্ঘ ২২বছর পর বাহাদুরাবাদ ও বালাসীরুটে লঞ্চ সার্ভিসশুরু

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ এপ্রিল, ২০২২
জামালপর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় দীর্ঘ ২২বছর পর পরীক্ষা মূলক ভাবে বাহাদুরাবাদ ও বালাসী রুটে লঞ্চ সার্ভিসের শুভ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী।

৯ এপ্রিল দুপুরে উদ্বোধন সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী এমপি বলেছেন, ভারতের সঙ্গে অভিন্ন নদীর প্রবাহ নিয়ে আমাদের আলোচনা চলছে, এর মধ্যে যমুনা ও তিস্তা নিয়ে কথা চলছে। আলোচনা ফলপ্রসু হলে নদীর নাব্যতা ফিরে আসবে। নাব্যতা ফিরে এলে নৌচলাচলে কোন বাঁধা থাকবেনা বলে উল্লেখ করেন।
জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ লঞ্চ টার্মিনাল ও বাহাদুরাবাদ ও বালাসী রুটে পরীক্ষা মূলক লঞ্চ সার্ভিসের উদ্বোধন কালে তিনিআরও বলেন, ইতো মধ্যে সাত হাজার কিলোমিটার নৌ পথ তৈরি করে ফেলেছি, আমাদের লক্ষ্য দশ হাজার কিলোমিটার নৌপথ। সরকার দেড়শ কোটি টাকা ব্যয়ে যে টার্মিনাল তৈরি করেছে তা ধরে রাখার জন্যই নির্মাণ করা হয়েছে।
এ সময় বিআইডব্লিওটি আইয়ের চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০০ সালে বাহাদুরাবাদ ও বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২২বছর পর পরীক্ষামূলক ভাবে নৌরুটটি আবার চালুর কাজ শুরু হয়।
জানাযায়, প্রায় ১শ ৪৫ কোটি টাকা ব্যায়ে বালাসী ও বাহাদুরাবাদ উভয় পারের টার্মিনাল নির্মানের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উভয় পাশের টার্মিনাল দুটিতে অফিস ভবন, পাইলট হাউজ, পুলিশ ও আনসার ব্যারাক, ফায়ার সার্ভিস, টুলসভবন, ড্রাইভার রেষ্টহাউজ, যাত্রীছাউনি, টয়লেট হাউজসহ ১১টি অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
এছাড়া নৌরুটের নাব্যতা স্বাভাবিক রাখার লক্ষ্যে ২৪ কোটি টাকা ব্যায়ে ১৪ কিলোমিটার এলাকায় ড্রেজিং এরকাজ সম্পন্ন করা হয়েছে। ফলে এ রুটটি লঞ্চ চলাচলের জন্য সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে। লঞ্চ সাভির্স চালু হওয়ায় দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানীসহ পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজসহ নৌ পথে মালামাল পরিবহনের সুযোগ সৃষ্টি হল।
এদিকে নৌ পথ চালু হওয়ায় উভয় পারের মানুষের মধ্যে খুশীর আমেজ ছড়িয়ে পড়ছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।