মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ এপ্রিল, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস দিবসের গুরুত্ব ও বাংলাদেশের উন্নয়নের অদম্য অগ্রযাত্রায় স্কাউটসের ভুমিকা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। আরো বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক ও দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, উপজেলা কাব লিডার মোঃ রফিকুল ইসলাম হেলাল, উপজেলা স্কাউটস লিডার মোঃ জরিফ হোসেন চৌধুরী (মনি) প্রমুখ। বক্তাগণ বলেন, ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলাদেশ স্কাউটস সমিতি’। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। মেয়েদের সুযোগ দেওয়ার জন্য ১৯৯৪ সালে গার্ল-ইন স্কাউটিং চালু করা হয়। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য ২২ লাখ ১০ হাজার। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, উপজেলা স্কাউটস কমিটি সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।