মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

চুরি করতে গিয়ে মানিব্যাগ ও আইডি কার্ড ফেলে পালালো চোর

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

বেকারীতে চুরি করার সময় ব্যবসায়ীদের ধাওয়ায় মানিব্যাগ ও মোবাইল ফেলে পালিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। চোরদের ফেলে যাওয়া মানিব্যাগ, মোবাইল ও মানিব্যাগের মধ্যে থাকা আইডি কার্ড স্থানীয় তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের।

শুক্রবার সকালে ওই বন্দরের নেছার উদ্দিন বেকারীর মালিক সাইফুল ইসলাম বিটু জানান, গত বৃহস্পতিবার ভোররাতে তার মালিকানাধীন বেকারীর চালার টিন কেটে ঘরে ঢুকে নগদ দুই লাখ ৯০ হাজার ৯৫০ টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। চুরি করে যাওয়ার সময় বন্দরের কয়েকজন ব্যবসায়ী টের পেয়ে চোরদের ধাওয়া করলে মানিব্যাগ, মোবাইল ও আইডি কার্ড ফেলে পালিয়ে যায় চোরেরা।

সকালে বন্দরের ভাঙ্গারী ব্যবসায়ী সাফায়ত হোসেন চোরদের ফেলে যাওয়া মানিব্যাগ, মোবাইল ও আইডি কার্ড সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রদান করেন। সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা জানান, চোরদের ফেলে যাওয়া মানিব্যাগ, মোবাইল ও আইডি কার্ড সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদারের কাছে দেয়া হয়েছে।

বেকারীর মালিক বিটু আরও জানান, চোর সনাক্ত কিংবা চুরিকৃত টাকা উদ্ধার করা যায়নি। এ বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদার জানান, বিষয়টি তদন্ত চলছে। চোর সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।