মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ওসি’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলা আইসিটি অফিসার মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় বিদায়ী অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান-এর কর্মদক্ষতা ও সফলতা সম্পর্কে স্মৃতিচারণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, বিদায়ী অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান প্রমুখ। আলোচনা শেষে বদলীজনিত ওসি’র হাতে আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সহ অতিথিবৃন্দ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ২ ডিসেম্বর ২০২১ তারিখে এ.কে.এম মেহেদী হাসান আটোয়ারী থানায় ওসি হিসেবে যোগদান করেন। আটোয়ারীতে মাত্র চার মাস দায়িত্ব পালন করে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিদায়ী ওসি জানান, তার পরবর্তী কর্মস্থল স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) ঢাকা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।