মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন  থানায় মামলা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) ডিলার মোঃ রিপন মিয়া বুধবার (৬এপ্রিল) চাল বিতরনের সময় মোছাঃ ঝরনা বেগম নামে এক নারীকে প্রকাশ্যে মারধর সহ শ্লীলতাহানীর অভিযোগে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে প্রকাশ উক্ত নারী ১০টাকা কেজি ধরে ৩০ কেজি চাউল ক্রয় করার জন্য ডিলারের নিকট ৩০০ টাকা জমা দেন। কিন্তু তাকে চাউল কম দিয়ে বিদায় করতে চাইলে তিনি প্রতিবাদ জানান।

এতে করে উক্ত ডিলার ঝরনা বেগম ও তার পুত্র হৃদয়কে ব্যাপক মারধর করে আহত করে। একই সাথে ডিলারের সহযোগি জাকারিয়া সহ রিপন জনসম্মুখে উক্ত নারীকে চুলের মুটি ধরে টানাটানি সহ পরিহিত কাপড় ছোপড় টেনে ছিড়ে শ্লীলতাহানি করে। উক্ত ঘটনায় ঝরনা বেগম বাদী হয়ে আচারগাঁও ঝাউগড়া গ্রামের সুরুজ আলীর পুত্র ডিলার রিপন মিয়া, চকপাড়া গ্রামের জাকারিয়াকে আসামী করে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ অভিযোগ পেয়েছেন বলে জানান এবং তদন্ত মূলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

নান্দাইল উপজেলা খাদ্য বান্ধব সরকারী কমিটির সদস্য মোঃ এনামুল হক বাবুল জানান, বিষয়টি নিয়ে আগামী সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রনের জন্য উপস্থাপন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।